চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় ও সৃজনশীল সংগঠন চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির (চুয়েটপিএস) ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৬ জুন (শুক্রবার) সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী কমিটির সভাপতি সাদমান সারার নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাফীক মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী জয়জ্যোতি চৌধুরী নির্বাচিত হয়েছেন।
৩০ সদস্যবিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ্র চন্দ্র দাস। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব, রিফাহ সানজিদা এবং সুমাইয়া আক্তার শ্রাবণী। এক্সিবিশন বিষয়ক উপ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আরাফাত মোহাম্মদ এবং ইভেন্ট বিষয়ক উপ-সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সপ্তর্ষি দস্তিদার ও নাজিফা তাসনিম ফারহিন। পাশাপাশি লজিস্টিকস বিষয়ক উপ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাহিদ হাসান এবং যোগাযোগ বিষয়ক উপ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিফাত-ই-নূর সাহিবা। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌরভ দে, এএসএম সাদমান শারার সুদীন এবং আরাফ রেহমান নিউরন।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মাহি ইসলাম। যুগ্ম অর্থ সম্পাদক হিসেবে যৌথভাবে দায়িত্ব পেয়েছেন অর্ঘ্য দাস অংকুর এবং আরিফুল ইসলাম আরিফ। অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহদিয়া রহমান, কাজী নাবিলা রাইসা এবং সাদিয়া সুলতানা মীম। ডিজাইন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফারিহা ইসলাম, অর্পণ দেবনাথ এবং ইরিনা তাসরিন ইথিকা। প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দেবজিত দাস গুপ্ত। জনসংযোগ সচিব হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করবেন জিয়াউল আসিফ এবং মেনন হক। ফিল্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কিশওয়ার এবং নূর-এ-নাহরিন সামিয়া। পৃষ্ঠপোষক ব্যবস্থাপনা সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতেমা তুজ জোহরা এবং মোহাম্মদ রাউফুন নাঈম।
নবনির্বাচিত সভাপতি শাফীক মাহমুদ চুয়েটনিউজ-২৪-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিগত কার্যনির্বাহী কমিটি অনেক অসাধারণ কাজ করে গেছে। সে হিসেবে কিছুটা চাপ অনুভব করছি। তবে আমরা এবারও বেশ ভাগ্যবান যে, অসাধারণ মেধাবী কিছু মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। ফটোগ্রাফি নিয়ে ভিন্নধর্মী কিছু ভাবনা রয়েছে আমাদের। সবাই নিজের সেরাটা দিলে আবারও ভালো কিছু করা সম্ভব।
সাধারণ সম্পাদক জয়জ্যোতি চৌধুরী বলেন, চুয়েটপিএস আমাদের কাছে শুধু একটি সংগঠন নয়, এটি সৃজনশীলতা, নেতৃত্ব, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম। আমরা চাই চুয়েটপিএস-এর কার্যক্রমকে আরও শিক্ষার্থী-কেন্দ্রিক, অংশগ্রহণমূলক এবং যুগোপযোগী করে তুলতে। সংগঠনের পূর্বের সুনাম ও ধারাবাহিকতা বজায় রেখে নতুন উদ্যোগ, প্রশিক্ষণ, আয়োজন এবং সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে চুয়েটপিএস-কে আরও এগিয়ে নিতে আমরা কাজ করব। সকল সদস্য, জুনিয়র, সিনিয়র, উপদেষ্টা এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নিয়েই আমাদের এই পথচলা।
উল্লেখ্য, চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি একটি ক্যাম্পাসভিত্তিক সৃজনশীল প্রতিষ্ঠান, যার ব্যাপ্তি ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে যাচ্ছে। বিভিন্ন প্রতিযোগিতা, কর্মসূচি এবং প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের ছবি তোলার ব্যাপারে আগ্রহী তুলতে এ ক্লাবটি মুখ্য ভূমিকা পালন করছে।