চুয়েট নিউজ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘প্ল্যানিং ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১১ আগস্ট (সোমবার) একাডেমিক ভবন – ০৫ এ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে বিভাগটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুল আমিন তাসেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের শিক্ষার্থী কৌশিক বৈদ্য কাব্য দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফাহিমুল ইসলাম।
কমিটিতে সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে অরিন ঘোষ, সহ-সভাপতি (গবেষণা ও উন্নয়ন) হিসেবে শাফীক মাহমুদ, সহ-সভাপতি (প্রকাশনা) হিসেবে আকিফা মনজুর এবং সহ-সভাপতি (কারিগরি) হিসেবে আফনান রাফিদ দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে মুশফিকুর রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ হিসেবে নাফিজ ইমতিয়াজ সামিন এবং যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে মো. আরিফ হাসান রয়েছেন।
এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আবদুল্লাহ তালবী, বিজ্ঞাপন সম্পাদক হিসেবে সাদিয়া সায়মা শিমু, নথিপত্র সংরক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে অতনু জয় বড়ুয়া, কৌশল ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক হিসেবে নাজিবা মালিয়াত হোসেন, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে তন্ময় দেব নাথ, ডিজাইন সম্পাদক হিসেবে মুনতাহা তাসনিম চৌধুরী, লজিস্টিক এবং কার্যনির্বাহী সম্পাদক হিসেবে শাহজাহান আলম সানি, মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক হিসেবে ইশরাত জাহান বুশরা, গবেষণা সম্পাদক হিসেবে সাখাওয়াত হোসেন তামিম এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে আবরার উদ্দিন আহমেদ দায়িত্ব পেয়েছেন।
কমিটি ঘোষণা ও এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ল্যানিং ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফওজিয়া গুলশানা রশিদ লোপা, সমন্বয়ক তানভীর মাহমুদ ও সজীব সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হুদা নাঈম এবং সহকারী অধ্যাপক এ.টি.এম. শাহজাহান।
দায়িত্ব গ্রহণের পর নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন তাসেদ চুয়েটনিউজ২৪ কে বলেন, "প্ল্যানিং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একইসাথে সম্মানের ও দায়িত্বের। চেষ্টা থাকবে ক্লাবের সদস্যদের একাডেমিক, টেকনিক্যাল ও প্রফেশনাল ডেভেলপমেন্ট এর জন্য কার্যকর উদ্যোগ নিতে। প্ল্যানিং ক্লাবের যাত্রা মাত্র অল্প কয়েকদিনের, যার কারণে বর্তমানে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠে সবাইকে সঙ্গে নিয়ে প্লানিং -কে আরও সক্রিয়, ইনক্লুসিভ ও ইম্প্যাক্টফুল একটি ক্লাবে পরিণত করতে চাই। আমাদের ক্লাবে অনেক সৃজনশীল ও যোগ্য মানুষ আছে। আশা করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো।"
সাধারণ সম্পাদক কৌশিক বৈদ্য কাব্য বলেন, "ক্লাবের এখনো শুরুর দিকে আমরা। অনেক জল্পনাকল্পনা, ইচ্ছা আকাঙ্খার ভীড়ে সবাই বেশ উৎফুল্ল। জানিনা কতদুর কি করতে পারবো, ইচ্ছে আছে অন্তত একটা জাতীয় প্রতিযোগিতা আয়োজন করার। সকলের দোয়াপ্রার্থী।"
উল্লেখ্য, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও বাস্তব পরিকল্পনা-চর্চার মধ্যে সেতুবন্ধন তৈরি এবং পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে কাজ করছে ক্লাবটি।