চুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য আলাদা তালিকা প্রকাশিত হয়েছে।গতবারের মতো এবারও চুয়েট ও চট্টগ্রাম শহরে পরীক্ষার আসনবিন্যাস বণ্টিত হবে।প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায়। পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি(শনিবার) সকাল ১০ টায়।

এবারের ভর্তি পরীক্ষায় ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর বহুনির্বাচনি পদ্ধতিতে ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য ২০০ নম্বরের অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের পরীক্ষা হবে।

এর আগে গত ১৫ ডিসেম্বর,২০২৫ থেকে আবেদন শুরু হয়। চুয়েটে ভর্তিতে আবেদন শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। এবার ১২টি বিভাগে ৯২০টি আসনে ভর্তি নেওয়া হবে। ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাখাইন সম্প্রদায়ের জন্য একটি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে।আগামী ৩১ জানুয়ারি (শনিবার) ফল প্রকাশের কথা বিজ্ঞপ্তি থেকে জানা যায়।