চুয়েট ক্যাড সোসাইটির নেতৃত্বে শাফী ও তন্ময়

তানবির আহমেদ চৌধুরীঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন মাত্রার গ্রাফিক্স ও মেকানিকাল ডিজাইনপ্রেমী শিক্ষার্থীদের সংগঠন চুয়েট ক্যাড সোসাইটি এর ২০২২-২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৪২ সদস্য বিশিষ্ট উক্ত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গাজী মোঃ শাফী রায়হান  এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই বিভাগের শিক্ষার্থী নুর মোহাম্মদ তন্ময়।

গত ২৪ জুলাই (সোমবার) বিকাল ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং চুয়েট ক্যাড সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমদ, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক এবং যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি রাহাতুল ইসলাম। নব নির্বাচিত সভাপতি গাজী মোঃ শাফী রায়হান বলেন,  চুয়েট ক্যাড সোসাইটি বরাবরই ক্যাড নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে। ক্যাড এর বিকাশ এবং প্রসারে নতুন কমিটি সর্বদা সচেষ্ট থাকবে। থ্রিডি ডিজাইন থেকে শুরু করে সিমুল্যাশন সব কিছু নিয়েই আগামী দিনগুলোতে কাজ করার ইচ্ছা রয়েছে। ক্যাড সোসাইটির প্রসারে আমরা সর্বদা আমাদের শিক্ষকদের পাশে পেয়েছি। আশা করি আগামীতেও শিক্ষকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা অনেক দূর এগিয়ে যাবো।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।