চুয়েট ভাষা ও সাহিত্য সংসদের নেতৃত্বে তাহবির ও রাহাত

মোহাম্মদ ফাহিম উদ্দিন:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাহিত্য বিষয়ক সংগঠন ‘ভাষা ও সাহিত্য সংসদ, চুয়েট’ এর ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে । ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশহার ইনতেযাম তাহবির এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষের তড়িত ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী নাজমুল রেজা রাহাত ।

কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি- সাদাত হোসাইন প্রান্ত এবং তাশদীদ আব্বাসী তন্ময়, যুগ্ম সাধারন সম্পাদক- কাইফ শাহরিয়ার এবং পূর্বা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক- ফাহাদ সিদ্দিকী এবং অর্থ সম্পাদক- নিলয় ভৌমিক।

সাহিত্যপ্রেমী একঝাঁক শিক্ষার্থীর উপস্থিতিতে গত ১৬ জুলাই (রবিবার) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন মায়েন উদ্দিন শামীম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়াসিন তপু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর মনোয়ার ওয়াদুদ হৃদয়, মো: মাসুম রানা প্রামানিক এবং ওয়াসিফ আবু। উক্ত অনুষ্ঠানে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি শোভরাত হাসান আলভী।

নবনির্বাচিত সভাপতি আশহার ইনতেযাম তাহবির বলেন, ‘ভাষা ও সাহিত্য সংসদ, চুয়েট’ এমন একটি সংগঠন যার হাত ধরে আগামীর প্রকৌশলীরা মুক্ত এবং সৃজনশীল মানসিকতার অধিকারী হয়ে গড়ে উঠবে। তাছাড়া সভাপতির মতো এতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার জন্য বিদায়ী কমিটির সবাইকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।