নাজমুল হাসান:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অন্যতম জনপ্রিয় সংগঠন ‘সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস এলায়েন্স’ এর নেতৃত্বে এসেছে নতুন মুখ। গত ২০ জুন বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনটির ২০২৩-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবাইর জিদান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষ ও বিভাগের মোঃ ফাহিম হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- অভিজিৎ দত্ত (প্রশাসন), মোঃ ইফতেখার ইবনে জালাল (সাপ্লাই চেইন) এবং তন্ময় নাথ (বিজনেস), যুগ্ম-সাধারণ সম্পাদক- মো. ইকবাল হোসেন ও মাহির ফয়সাল চৌধুরী , সাংগঠনিক সম্পাদক- তাশরিফুল হুদা তৌশি, অর্থ সম্পাদক- শুভাশিষ নাথ হৃদয় প্রমূখ।
নতুন দায়িত্ব প্রাপ্তি নিয়ে চুয়েটনিউজ২৪.কম কে জুবাইর জিদান বলেন, নেতৃত্ব শুধুমাত্র একটি শিরোনাম নয়। এটা আপনি অন্যদের উপর কিভাবে ইতিবাচক প্রভাব ফেলছেন সেই সম্পর্কে তুলে ধরে। সভাপতি হিসেবে, আমি ‘সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস এলায়েন্স’ এর প্রতিটি সদস্যকে তাদের পূর্ণাঙ্গ সম্ভাবনাকে তুলে ধরার জন্য ক্ষমতায়ন করতে এবং একসঙ্গে সাফল্যের উত্তরাধিকার তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রসঙ্গত, ‘সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস এলায়েন্স, চুয়েট’ করোনাকালীন সময়ে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি মূলত সাপ্লাই চেইন, ব্যবসায়িক বিষয়াবলি এবং শিল্পোদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উদ্ভুদ্ধ করে।