চুয়েটে আঞ্চলিক ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন চট্টগ্রাম অঞ্চল

চুয়েট নিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)- এ অঞ্চল ভিত্তিক ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম অঞ্চল।

গতকাল শুক্রবার সকাল দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪উইকেটে জয়লাভ করে চট্টগ্রাম অঞ্চলের দল চট্টগ্রাম ভাইকিংস।রানার আপ হয়েছে ময়মনসিংহ অঞ্চলের টিম ময়মনসিংহ মোনার্কস।

চুয়েট স্পোর্টস ক্লাবের উদ্যোগে ৩য় বারের মত চুয়েটে আয়োজিত হলো এই আঞ্চলিক ক্রিকেট লীগ। “রিজিওনাল ক্রিকেট লীগ(আরসিএল) শীর্ষক এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলো ১২টি দল। সেগুলো হলো

রংপুর রেঞ্জার্স,ঢাকা ক্যাপিটালস,বগুড়া টাইরান্টস,দূর্বার কুমিল্লা,সিলেট সোল্ডার্স,চিটাগং ভাইকিংস,নোয়াখালী কোস্টালস,ময়মনসিংহ মোনার্কস,খুলনা ট্র্যাশার্স, দুরন্ত রাজশাহী,বরিশাল ট্রোজানস,নরসিংদী রাইজার্স।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও ফাইনালের  উভয় পুরষ্কারই লাভ করেন মেহেদী হাসান আকাশ। চুয়েট স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন ইসলাম প্রথম আলোকে বলেন,উৎসবমুখর পরিবেশে এবারের খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করছি এই টুর্নামেন্টের ধারাবাহিকতা সামনেও অব্যাহত থাকবে।