প্ল্যানিং ক্লাবের নতুন নেতৃত্বে তাসেদ-কাব্য

চুয়েটনিউজ২৪ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘প্ল্যানিং ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১১ আগস্ট (মঙ্গলবার) একাডেমিক ভবন – ০৫ এ আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী নতুন কমিটি ঘোষণা করা হয়। 

নতুন কমিটিতে সভাপতি হিসেবে বিভাগটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুল আমিন তাসেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের শিক্ষার্থী কৌশিক বৈদ্য কাব্য দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফাহিমুল ইসলাম।

এছাড়াও কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি (প্রশাসন) অরিন ঘোষ, সহ-সভাপতি (গবেষণা ও উন্নয়ন) শাফীক মাহমুদ, সহ-সভাপতি (প্রকাশনা) আকিফা মনজুর এবং সহ-সভাপতি (কারিগরি) আফনান রাফিদ ,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ নাফিজ ইমতিয়াজ সামিন, যুগ্ম কোষাধ্যক্ষ মো. আরিফ হাসান, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আবদুল্লাহ তালবী, বিজ্ঞাপন সম্পাদক সাদিয়া সায়মা শিমু, নথিপত্র সংরক্ষণ বিষয়ক সম্পাদক অতনু জয় বড়ুয়া, কৌশল ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক নাজিবা মালিয়াত হোসেন, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক তন্ময় দেব নাথ, ডিজাইন সম্পাদক মুনতাহা তাসনিম চৌধুরী, লজিস্টিক এবং কার্যনির্বাহী সম্পাদক শাহজাহান আলম সানি, মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক ইশরাত জাহান বুশরা, গবেষণা সম্পাদক সাখাওয়াত হোসেন তামিম এবং সমাজকল্যাণ সম্পাদক আবরার উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ল্যানিং ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফওজিয়া গুলশানা রশিদ লোপা,সমন্বয়ক তানভীর মাহমুদ ও সজীব সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হুদা নাঈম এবং একই বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম. শাহজাহান।

দায়িত্ব গ্রহণের পর নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন তাসেদ চুয়েটনিউজ২৪ কে বলেন, "প্ল্যানিং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একইসাথে সম্মানের ও দায়িত্বের। চেষ্টা থাকবে ক্লাবের সদস্যদের শিক্ষাগত, কারিগরি ও পেশাগত উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ নিতে। প্ল্যানিং ক্লাবের যাত্রা মাত্র অল্প কয়েকদিনের, যার কারণে বর্তমানে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠে সবাইকে সঙ্গে নিয়ে প্ল্যানিং ক্লাবকে আরও সক্রিয়, ইনক্লুসিভ ও ইম্প্যাক্টফুল একটি ক্লাবে পরিণত করতে চাই। আমাদের ক্লাবে অনেক সৃজনশীল ও যোগ্য মানুষ আছে। আশা করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো।"

সাধারণ সম্পাদক কৌশিক বৈদ্য কাব্য বলেন, "ক্লাবের এখনো শুরুর দিকে আমরা। অনেক জল্পনাকল্পনা, ইচ্ছা আকাঙ্খার ভীড়ে সবাই বেশ উৎফুল্ল। জানি না কতদুর কি করতে পারবো, ইচ্ছে আছে অন্তত একটা জাতীয় প্রতিযোগিতা আয়োজন করার। সকলের দোয়াপ্রার্থী।"

উল্লেখ্য, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও বাস্তব পরিকল্পনা-চর্চার মধ্যে সেতুবন্ধন তৈরি এবং পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে কাজ করছে ক্লাবটি।