চুয়েট শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২৭ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ডিসেম্বর (মঙ্গলবার) এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম ফলাফল ঘোষণা করেন।

সদ্য গঠিত পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল হাছান।

নির্বাচনে সহ-সভাপতি পদে মানবিক বিভাগের অধ্যাপক ড. সুমন দে, কোষাধ্যক্ষ হিসেবে নদী, বন্দর এবং পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর গবেষণা সহকারী অধ্যাপক ড. মোঃ আরিফ হোসেন, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রভাষক জনাব সোহেনা সালাম অন্তি এবং নির্বাহী সদস্য হিসেবে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ শামসুল আরেফীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া যুগ্ম সম্পাদক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কেউ-ই প্রতিদ্বন্দ্বিতা করেননি।

শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

উল্লেখ্য, আগামী দুই বছর শিক্ষক সমিতির নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন।