চুয়েটনিউজ২৪ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদের নবীন বরণ ও ২৬ তম সম্মেলন সফলভাবে আয়োজিত হয়েছে।
গত ২৭ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল তিনটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার।
জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশন করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
চুয়েট ছাত্র ইউনিয়নের সভাপতি মনীষী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লিটন নন্দী, কেন্দ্রীয় সংসদের সদস্য নাহিদ আল মোস্তফা, অভিজিৎ বড়ুয়া, অটল ভৌমিক এবং সম্মেলনের আহবায়ক দীপন মুখার্জী।
অটল ভৌমিক বলেন, ক্যাম্পাসে হামলামূলক অনাকাঙ্ক্ষিত ঘটনা একেবারেই কাম্য নয়৷
অনুষ্ঠানের মূল আলোচক লিটন নন্দী ছাত্র ইউনিয়নের গৌরবান্বিত ইতিহাসের প্রতি আলোকপাত করে বলেন, ছাত্র ইউনিয়ন শত প্রতিকূলতার মধ্যেও লড়াই সংগ্রাম জারি রাখবে। অবিলম্বে ক্যাম্পাসগুলোতে গণতন্ত্র পুনঃস্থাপন করতে হবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মনীষী রায় ছাত্র ইউনিয়নের সাফল্য কামনা করে ২৫ তম কমিটি বিলুপ্ত করেন এবং ২৬ তম সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন সৌমেন সাহা (যন্ত্রকৌশল ৪র্থ বর্ষ), সাধারণ সম্পাদক লাবিব ওয়াহিদ (কম্পিউটার কৌশল ৪র্থ বর্ষ) এবং সাংগঠনিক সম্পাদক দীপন মুখার্জী (টেলিকৌশল ৪র্থ বর্ষ)।
তারিখঃ
১৭ মুহররম ১৪৪০ হিজরি
২৯ সেপ্টেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ
১৪ আশ্বিন ১৪২৫ বংগাব্দ
