চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ অধ্যয়নরত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বাস্তব দক্ষতা জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ করছে চুয়েট ক্যারিয়ার ক্লাব। গত ১৬ই জুলাই (রবিবার) বিকালে একাডেমিক ভবন-১(পুরকৌশল ভবন) এর সেমিনার কক্ষে সংগঠনটির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উক্ত দিনে ২০২২-২৩ সেশনে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সভাপতি জাহিদ হাসান ৷ সংগঠনের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী বিশ্বরূপ গোস্বামী গৌরব ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই বর্ষের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মেরাজ ৷ এছাড়াও সহ সভাপতি পদে পুরকৌশল বিভাগের তাঞ্জিলা আহমেদ লামিয়া, সাংগঠনিক সম্পাদক পদে একই বিভাগের মো. মুনতাকিম হক নির্বাচিত হয়েছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, সংগঠনের চীফ মডারেটর ও তড়িৎ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী এবং মডারেটর পোলেন চাকমা ।
এছাড়াও অনুষ্ঠানে ক্যারিয়ার ফেস্ট-২০২৩ এর লোগো ডিজাইন প্রতিযোগিতা ও গ্রাফিক ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।