শিক্ষার্থী লাঞ্ছনার গুরুতর অভিযোগ উঠল চুয়েট ছাত্রকল্যাণ পরিচালকের বিরুদ্ধেঃ পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ

 

 

kusputolika

চুয়েটনিউজ২৪ডেস্ক

চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মোঃ মুহাইমিনুল ইসলাম সিয়ামের নিহতের প্রতিবাদে গত বুধবার থেকে চুয়েট শিক্ষার্থীদের চলছে লাগাতার আন্দোলন । এরই মধ্যে আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকারী শিক্ষার্থী অটল ভৌমিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক আশোতোষ সাহার বিরুদ্ধে । এই ঘটনার পর চুয়েট শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবির সাথে ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাদের দাবিতে জোরালো অবস্থান কর্মসূচী শুরু করে । এক পর্যায়ে শিক্ষার্থীরা আশোতোষ সাহার কুশপুত্তলিকা নিয়ে, তার দায়িত্বকালীন সময়ে নানা দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে । তাছাড়া ব্যক্তিগত এবং পারিবারিক কাজে ছাত্রকল্যাণ পরিচালক কতৃক চুয়েট আম্বুল্যান্সের অপব্যবহারের বিরুদ্ধে অভিযোগ করে শিক্ষার্থীরা শ্লোগান দেন । পরে দুপুর দুইটায় আন্দোলনকারী শিক্ষার্থীরা কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেন এবং ছাত্রকল্যাণ পরিচালকের দুর্নীতি-অনিয়মের বিচার দাবি করেন । লাঞ্ছিত করার ব্যাপারে জানতে চাইলে অটল ভৌমিক চুয়েটনিউজ২৪ কে বলেন , ‘ আন্দোলন চলাকালীন সময়ে সকাল ৮টায়, ছাত্রকল্যাণ পরিচালক বাশ ও ইট নিয়ে আমার দিকে তেড়ে আসেন এবং আমাকে মারতে উদ্যত হন । স্যারের বাশের আঘাতে আমার শরীরে কয়েকটা আচড় পড়ে । পরে আমি দৌড়ে কেটে পড়ে নিজেকে রক্ষা করি। গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন শিক্ষকের এই ধরণের আচরণের আমি তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে পদত্যাগ চাই।’ ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের অভিন্ন দাবি তুলে ধরে আন্দোলনকারী শিক্ষার্থী অতিশ ভট্টাচার্য বলেন , ‘বৃহস্পতিবার মানবন্ধন শেষে যখন আমরা চুয়েট গেইটে বিক্ষোভ শুরু করি, তখন ছাত্রকল্যাণ পরিচালক আমাদের পুলিশের হাতে তুলে দেন । আমরা তার অবিলম্বে পদত্যাগ এবং বিচার দাবি করছি ।’

তারিখ: ৪.৩.১৬