দেশের বিভিন্ন স্থানে চুয়েট শিক্ষার্থীদের ইফতার মাহফিল

সাঈদ চৌধুরীঃ

ক্যাম্পাসের প্রাক্তন, বর্তমান কিংবা নবীন শিক্ষার্থী। সবাই নিলে একত্রে ইফতার করার ব্যাপারটাই যেন আলাদা।ইফতার মাহফিলের সুবাদে অনেকদিন পর প্রাক্তনরা যেন কাছে পেয়েছে তাদেরই স্নেহের ছোটদের।বর্তমান শিক্ষার্থীরাও যেন দেখা পেয়েছেন শ্রদ্ধেয় বড় ভাইদের।এ যেন এক মিলনমেলা!

এমন মিলনমেলা দেখা গিয়েছে চুয়েটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে।দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন তারিখে সম্পন্ন হয়েছে চুয়েট শিক্ষার্থীদের ইফতার মাহফিল।চুয়েটের বিভিন্ন অরাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনগুলো এই ইফতারের আয়োজন করেছিলো।

১৪ এপ্রিল চট্টগ্রাম নগরীতে চুয়েটের ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা ইফতার মাহফিলের আয়োজন করেন।

চুয়েটের বর্তমান শিক্ষার্থীদের সাথে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা যারা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি এবং ব্যবসার কাজে নির্দিষ্ট এলাকায় অবস্থান করছেন তারা এতে অংশ নেন।এসময় চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকগণও উপস্থিত ছিলেন। অনেক বছর পর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়।

গত ১৮ এপ্রিল ঢাকার ধানমন্ডিতে অনুষ্ঠিত হলো ঢাকায় অবস্থানকারী চুয়েট শিক্ষার্থীদের ইফতার মাহফিল। এতে প্রায় ১১০জন প্রাক্তন ও বর্তমান চুয়েট শিক্ষার্থী অংশ নেন। চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আবির বলেন, ঢাকায় অবস্থানকারী চুয়েট শিক্ষার্থীদের নিয়ে এটিই প্রথমবারের মত আমরা আয়োজন করেছি।আশা করছি এই ধারা অব্যাহত থাকবে।সেই সাথে এখানকার শিক্ষার্থীদের নিয়ে ‘ঢাকা অ্যাসোসিয়েশন অব চুয়েট’ সংগঠন চালু করা এখন সময়ের দাবী।

গত ১৮ এপ্রিল রংপুর ডিভিশন অ্যাসোসিয়েশন চুয়েটের ইফতার মাহফিল নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়।

একইদিনে ‘রংপুর ডিভিশন অ্যাসোসিয়েশন চুয়েট’ নীলফামারীর সৈয়দপুরে ও গাজীপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন চুয়েট গাজীপুরে আয়োজন করে ইফতার মাহফিল। এতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

গতকাল ১৯ এপ্রিল চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ তে চুয়েটের ‘৯৮ ব্যাচের শিক্ষার্থীদের ইফতার মাহফিল।

এরপরদিন ১৯ এপ্রিল চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বে ভিউতে ‘৯৮ব্যাচের শিক্ষার্থীরা ইফতারের আয়োজন করেন।একইদিনে খুলনা শহরে খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশন অব চুয়েটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৬শে মার্চ চট্টগ্রামের রাউজানের এতিমখানায় ইফতারের আয়োজন করে গ্রিন ফর পিস চুয়েট। গত ২এপ্রিল চট্টগ্রামে আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, ৯ এপ্রিল সাপ্লাই চেইন ও বিজনেস অ্যালিয়েন্স চুয়েট এবং ১০এপ্রিল আইইই স্টুডেন্ট ব্রাঞ্চ চুয়েটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৯ এপ্রিল চট্টগ্রাম নগরীতে সাপ্লাই চেইন ও বিজনেস অ্যালিয়েন্স চুয়েটের ইফতার মাহফিল।

১৪ই এপ্রিল সিলেটে ‘সিলেট স্টুডেন্টস ফোরাম চুয়েট’, চট্টগ্রামে ‘চট্টগ্রাম স্টুডেন্টস ফোরাম চুয়েট’ এবং ঢাকায় চুয়েট ডিবেটিং সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একইদিনে চুয়েটের ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা চট্টগ্রাম নগরীতে ইফতারে অংশগ্রহণ করেন।

গত ১৪ই এপ্রিল সিলেট স্টুডেন্টস ফোরাম চুয়েটের ইফতার মাহফিল সিলেট শহরে অনুষ্ঠিত হয়।

এছাড়া ১৬ এপ্রিল চাঁদপুরে চাঁদপুর ডিস্ট্রিক্টস অ্যাসোসিয়েশন চুয়েট, ১৭ই এপ্রিল নোয়াখালীতে গ্রেটার নোয়াখালী স্টুডেন্টস ফোরাম চুয়েট ও কুমিল্লায় গ্রেটার কুমিল্লা স্টুডেন্টস ফোরাম চুয়েট এবং ১৫ই এপ্রিল রাজশাহীতে গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব চুয়েটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির ইফতার মাহফিল দুই পর্বে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

গত ২ এপ্রিল চট্টগ্রাম নগরীতে আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স চুয়েটের ইফতার মাহফিল।

প্রতিটি ইফতার মাহফিলে উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। এই মিলনমেলা প্রতিবছর রমজানের ইফতার আয়োজনে দেখা যায়। প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীদের কাছে পেয়ে তাদের ক্যাম্পাস জীবনের স্মৃতি রোমন্থন করেন।এছাড়া প্রাক্তন চুয়েট শিক্ষার্থী যারা প্রতিষ্ঠিত বিভিন্ন সেক্টরে তারা বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। শিক্ষার্থীরা এমন আয়োজনের ধারা প্রতিবছরই অব্যাহত রাখতে চান।