চুয়েটে নতুন আবাসিক ছাত্রাবাসের নির্মাণ কাজ শুরু

চুয়েটনিউজ২৪ প্রতিনিধিঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ নতুন আবাসিক ছাত্রাবাসের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুর এগারটায় নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। এছাড়াও এসময় চুয়েটের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীদের জন্য নির্মিত দুটি আবাসিক ভবনেরও উদ্বোধন করা হয়।

চুয়েটের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন অংশে নির্মিতব্য এ ছাত্রাবাস নির্মাণের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি টাকা। নির্মাণের পর পাঁচতলা বিশিষ্ট   ছাত্রাবাসটিতে প্রায় পাঁচশ’ জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করা যাবে। ভবনটি নির্মাণে আনুমানিক দুইবছর সময় লাগবে।

১৮.১০.২০১৫