চুয়েটে তিনদিন ব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু বৃহস্পতিবার থেকে

কামরুজ্জামান রাহাতঃ

‘চার অধ্যায়ের উপন্যাসে, চিরন্বয় চিরন্তনে’ এই স্লোগানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হতে যাচ্ছে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী উৎসব ” চুয়েট র‍্যাগ ২০১৯-চিরন্বয় ‘১৪ ”।

বৃহস্পতিবার(১৮ই জুলাই) তিন দিনব্যাপী এক বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের পর্দা উঠছে। আয়োজনের প্রথম দিন সকাল ১২টা ৪০ মিনিটে কেক কাটা ও র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এছাড়া এদিন রক্তদান কর্মসূচি, ফ্ল্যাশমব,কালার ফেস্ট,ফায়ারওয়ার্কস এবং সন্ধ্যায় ডিজে পার্টির আয়োজন করা হয়েছে। এই ডিজে পার্টিতে পারফর্ম করবে রেডিসন ব্লু এর অফিসয়াল হাউজ ডিজে, ডিজে রক্তিম।

দ্বিতীয় দিনের (১৯জুলাই) আয়োজনে থাকছে চলচিত্র প্রদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

তৃতীয় দিনের (২০জুলাই) আয়োজনে রয়েছে সবচেয়ে বড় চমক। এদিন বিকেল ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত হবে বাংলাদেশের সর্বদীর্ঘ পরিসরের কনসার্ট। উক্ত কনসার্টে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, শিরোনামহীন এবং জলের গান।

এছাড়া রয়েছে ব্যান্ড স্টোন,দা ট্রি,নাটাই,উন্মাদ,মেট্রিকাল,সারোগেটজ,লুনিজ,দা রকচাইল্ড এবং ইলেক্ট্রিকাল ফোর্স। সেই সাথে মঞ্চ কাপাতে আসবে চুয়েটের শিক্ষার্থীদের গড়া ব্যান্ড হাওলাতি,যেকস্টান এবং রকরেজ।

অনুষ্টানটির পৃষ্টপোষকতা করছে বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল সিকিউরিটি সিস্টেম আই সিকিউর মোবাইল সিকিউরিটি।