চুয়েট প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এর পরিবেশবাদী সংগঠন গ্রীন ফর পিস এর উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা।
জানা যায়, কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সকাল দশ ঘটিকায় এই কর্মসূচির উদ্ভোধন করা হয়।
গ্রীন ফর পিস এর সভাপতি নাইমুল ইসলাম অনিক বলেন, আমাদের এই উদ্যোগটি শুধু ক্যাম্পাস পরিচ্ছন্ন করার জন্যে নয়, এটা প্রমাণ করে যে আমরা চাইলেই আমাদের জায়গা থেকে আমাদের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে পারি, শুধু সদিচ্ছার দরকার। সবাই প্লাস্টিক বর্জ্য অপসারণের ক্ষেত্রে নির্ধারিত স্থানে বা ডাস্টবিন ব্যবহার করবেন এটাই আমাদের প্রত্যাশা। আমাদের সবার সচেতনতাই পারে আমাদের এই গ্রীন হ্যাভেন কে আরো গ্রীন করতে।
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২১ আবর্তের শিক্ষার্থী আবদুল্লাহ আন নাবিল বলেন, গ্রীন ফর পিস চুয়েটে গাছ লাগানো কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিবেশ সচেতনতা তৈরি এবং দূষণমুক্ত ক্যাম্পাস গঠনে ভূমিকা রেখে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ক্লিনিং ক্যাম্পেইন এর সফল আয়োজন করেছে। সকলের সহযোগিতায় অব্যাহত থাকুক এ ধারা। নির্দিষ্ট দিবসকেন্দ্রিক না হয়ে যেন নিয়মিত এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।
উল্লেখ্য, গ্রীন ফর পিস সংগঠনটি পরিছন্নতা অভিযান পরিচালনা ছাড়াও বিভিন্ন সময়ে রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ ইত্যাদির মত কার্যক্রম চালিয়ে আসছে।