চুয়েট স্পোর্টস ক্লাবের নতুন কমিটি গঠন

আসহাব লাবিবঃ
গত ৩ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) খেলাধুলা ভিত্তিক সংগঠন ‘চুয়েট স্পোর্টস ক্লাব’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সংগঠনটির ২০২২-২৩ বর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি সাফকাত আর রুম্মান উদয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন পুরকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম হাসিব। এছাড়াও ইসমাইল কবির হিমু সহ-সভাপতি, মোঃ জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এবং মেহেদি হাসান অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

মোস্তফা খালিদ বিন শামস এর সঞ্চালনায় বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বি।

নবনির্বাচিত সভাপতি আবিদুর রহমান চুয়েটনিউজ২৪’কে বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই চুয়েট ক্যাম্পের খেলাধুলার অন্যতম সারথি হিসেবে কাজ করছে চুয়েট স্পোর্টস ক্লাব। সামনেও এ ধারা অব্যাহত রাখতে চেষ্টা করে যাবো।