সম্পন্ন হল নবম আইফস্ট সম্মেলন

photo-1চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (চুয়েট) আয়োজনে ২১ অক্টোবর থেকে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল ফোরাম অন স্ট্র্যাটিজিক টেকনোলজি (আইফস্ট-২০১৪) এর তিন দিনব্যাপি নবম আন্তর্জাতিক সম্মেলন। কৌশলগত প্রযুক্তি বিষয়ের এ সম্মেলনটি অনুষ্ঠিত হয় পর্যটন নগরী কক্সবাজারে (আয়োজক:চুয়েট, স্থান: কক্সবাজার)। বাংলাদেশ থেকে চুয়েট সহ কোরিয়া, রাশিয়া, চীন, মঙ্গোলিয়া এবং ইন্দোনেশিয়ার মোট ৮টি শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠান আইফস্ট এর বর্তমান সদস্য। এসব দেশের গবেষকরা প্রযুক্তির সর্বশেষ  গবেষণালব্ধ ধারণা সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এ সম্মেলনে একত্রিত হয় দেশ বিদেশের প্রায় ৫৫০ জন গবেষক। এতে প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রের ১৭০ টি গবেষণা পত্র উপস্থাপন করা হয়। গবেষণা পত্র গুলোতে পরিবেশ কৌশল, অপরিকল্পিত নগরায়ন রোধ, ফলিত তড়িৎ ও কম্পিউটার কৌশল, পাওয়ার সিস্টেম, মানব ও কম্পিউটার পারস্পারিক সম্পর্ক, কম্পিউটা নেটওয়ার্কিং ও তথ্যযোগাযোগ, তারহীন যোগাযোগ, বিদ্যুৎ উৎপাদন, খনিজ প্রকৌশল,  রোবটিক্স ও সয়ংক্রিয় যান, নবয়ানযোগ্য শক্তি, ন্যানোটেকনোলজি ও ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ইত্যাদি বিভিন্ন বিষয়ের সর্বশেষ গবেষণার ফলাফল প্রকাশিত হয়। গতকাল মঙ্গলবার কক্সবাজারের একটি হোটেলে (হোটেল লং বিচ) সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। ২১ অক্টোবর সম্মেলনটি উদ্ধোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।