চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ, আলোকচিত্র প্রদর্শনী

চুয়েটনিউজ২৪.ডেস্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আলোকচিত্রকদের সংগঠন ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে গতকাল ২৫নভেম্বর সোমবার নবীনবরণ, আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

সোমবার সারাদিন ব্যাপী বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে ‘ ক্যাম্পাস থ্র দ্যা থার্ড আই : সিজন থ্রি’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী চলে। এতে প্রায় ৮৭টির মতো আলোকচিত্র প্রাথমিকভাবে জমা পড়ে।এর মধ্যে ২০টি আলোকচিত্র প্রদর্শন করা হয় । প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার জনাব শোয়েব ফারুকী।

পরবর্তীতে বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে শুরু হয় নবীনবরণ, আলোকচিত্র প্রদর্শনীর পুরুষ্কার বিতরণ। বর্তমান সভাপতি অনিক দত্তের সভাপতিত্বে অনুষ্ঠান কর্মসূচি সম্পূর্ণ হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটোগ্রাফিক সোসাইটি ক্লাবটির মডারেটর ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী মাসুদ তালুকদার। এছাড়াও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি ক্লাবটির ২০১৯-২০ নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্য উপস্থাপনায় মেহেদী মাসুদ বলেন- একাডেমিক পড়ালেখার পাশাপাশি এই ফটোগ্রাফি করাটা অনেকটাই মজার ব্যাপার, এটা পড়ালেখার ক্লান্তিকে দুর করতে সহায়তা করে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্লাবটির সাথে থেকে ক্লাবকে এগিয়ে নিবে এটাই প্রত্যাশা।

ছবি প্রদর্শনী প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন নগর ও পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী নকীব, ২য় স্থান অধিকার করেন পুরকৌশল বিভাগের অনিন্দ্য বৈদ্য, ৩য় স্থান অর্জন করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের হাসান শাহরিয়ার ফাহিম এবং মেনশন হন স্থাপত্য বিভাগের সুদীপ্ত নন্দী। এরপর জয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ষোষনা করা হয়।

সংগঠনটির সভাপতি অনিক দত্ত তার বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা বিকাশের অন্যতম একটি মাধ্যম হল ফটোগ্রাফি। ফটোগ্রাফিতে ইচ্ছুক সকলের জন্য উৎকৃষ্ট একটি প্ল্যাটফর্ম হল চুয়েটপিএস। এছাড়া চুয়েটপিএস পরিবারের সাথে নবীনদের যাত্রা আনন্দময় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল চুয়েটনিউজ২৪.কম।

তাং: ২৬/১১/২০১৯