আতাহার মাসুম তারিফ:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা (আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং) বিভাগের আয়োজনে আগামী বৃহস্পতিবার(২৯ নভেম্বর) ‘ইউআরপি ডে-২০১৮’ অনুষ্ঠিত হবে।
‘আওয়ার সিটি,আওয়ার ড্রিম’ শিরোনামে এবার দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিভাগটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম। সভাপতিত্ব করবেন নগর ও অঞ্চল বিভাগের প্রধান অধ্যাপক ড. আসিফুল হক।
এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে আনন্দর্যালি,বিদায় অনুষ্ঠান,সেমিনার,প্রীতি ক্রিকেট ম্যাচ,ফায়ারওয়ার্কস,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।
তাংঃ ২৬.১১.২০১৮
