সৈয়দ তাহমিদ হোসেনঃ
তড়িৎকৌশলীদের সবচেয়ে বড় সংগঠন ‘ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স’ (আইইইই) চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের ২০১৮-১৯ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে।
অদ্য ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পিএমই সেমিনার কক্ষে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির ব্রাঞ্চ চেয়ার হামিদ হাসান আলভি।
২০১৮- ১৯ সেশনের কমিটিতে ব্রাঞ্চ চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থী নাহিয়ান বিন নুর এবং উইমেন ইন ইঞ্জিনিয়ারিং এফিনিটি গ্রুপের চেয়ার কম্পিটার কৌশল বিভাগের শিক্ষার্থী শিমন মেহজাবীন।
এছাড়া শাফকাত বিন আমিন ও আতহার তাহসিন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. আসিফ ইকবাল চুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির সহ প্রমুখ।
একই দিন ‘আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ’ ও ‘ফেবল্যাব চুয়েট’ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মেকার ফেস্ট- ২০১৮’। এতে প্রধান আকর্ষণ ছিল প্রজেক্ট প্রদর্শন, এন্ড্রয়েড এপ ডেভেলপমেন্ট, লাইন ফলোয়ার রোবোট কম্পিটিশন ইত্যাদি।
জাতীয় পর্যায়ে আয়োজিত মেকার ফেস্ট এ অংশগ্রহণ করে ডুয়েট, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আই আই ইউ সি এবং চুয়েট। লাইন ফলোয়ার রোবোট কম্পিটিশনে চ্যাম্পিয়ান হয় চুয়েট শিক্ষার্থীদের দল ‘ টিম ইউনিটি’।
