চুয়েটনিউজ ২৪ ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( চুয়েট) র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক ভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্র মোঃ রাকিবুল হাছান (১৪০৫০২৯) নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী । অভিযুক্ত শিক্ষার্থীকে এক নোটিশে আগামী ২ মার্চ বিকাল ৫ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয় ।
গতকাল রাতে বঙ্গবন্ধু হলে ১৬ ব্যাচের কিছু সংখ্যক ছাত্রকে র্যাগ দেয়ার সময় ছাত্র কল্যান উপ পরিচালক ড. জি এম সাদিকুল ইসলাম অভিযুক্ত শিক্ষার্থী মো. রকিবুল হাছান কে হাতে নাতে ধরেন । পরবর্তীতে উপস্থিত শিক্ষকদের জিজ্ঞাসাবাদের মুখে তা প্রতীয়মান হয় যা বিশ্ববিদ্যালয়ের হল শৃঙ্খলার আইন পরিপন্থী ।
উল্লেখ্য র্যাগিং প্রতিরোধে ছাত্রদের সচেতন করার উদ্দ্যেশে চুয়েট প্রশাসন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন ব্যনার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে ।
