উন্নত দেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে – চুয়েটে বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষা সচিব

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম  প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( চুয়েট) অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে ।চুয়েট প্রাক্তন ছাত্র সমিতি, চুয়েট এলামনাই এসোসিয়েশন (কানাডা) এবং প্রথম ব্যাচের প্রাক্তন  ছাত্র প্রকৌশলী  মাহমুদুজ্জামান খান কর্তৃক এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় ।

আজ কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ  রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড.  ফারুক- উজ- জামান চৌধুরী , আই ই বি (ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স  বাংলাদেশ) প্রসিডেন্ট  প্রকৌশলী  জনাব কবির আহমেদ ভূঞাঁ  , চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির সাধারন সম্পাদক খান আতাউর রহমান সান্টু ,  প্রথম ব্যাচের প্রাক্তন  ছাত্র প্রকৌশলী  মাহমুদুজ্জামান খান সহ প্রমুখ।

15032747_10209657393223278_644585870011799713_n

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন বলেন , সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত চুয়েটকে সামনে এগিয়ে নিতে  আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে । এছাড়াও  সভাপতির বক্তব্যে চুয়েট উপাচার্য বলেন , চুয়েটের চলমান অগ্রযাত্রায় এই প্রতিষ্ঠান  থেকে পাশ করা ছাত্র ছাত্রীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন । বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠানের প্রতি প্রাক্তন ছাত্র ছাত্রীদের মমত্ববোধ ও সার্বিক সহযোগিতা  পেয়ে চুয়েট পরিবার ধন্য ও কৃতজ্ঞ ।

এছাড়াও  কেন্দ্রীয় মিলনায়তন প্রাঙ্গণে  চুয়েট চিকিৎসা সহায়তা তহবিলের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । ক্যাম্পেইনে চুয়েট চিকিৎসা সহায়তা তহবিলের সদস্য সংগ্রহ করা হয় ।  চুয়েট চিকিৎসা সহায়তা তহবিলের সভাপতি প্রকৌশলী  মোঃ জসিম উদ্দীন বলেন,  চুয়েটের প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের যে কোন ধরনের অসুস্থতা কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবেলা করা  এ তহবিলের উদ্দেশ্য  এবং ভবিষ্যতে এ তহবিলের কার্যক্রমের ব্যপ্তি আরো বিস্তৃত হবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন ।