চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের ব্যবসা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নে কাজ করা সংগঠন সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস অ্যালায়েন্সের (এসসিবিএ) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩০শে আগস্ট (রবিবার) চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সভায় নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বোর্ড সদস্য ও কে ডট কো-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুজ্জামান কিরণ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও চুয়েটের ইন্সটিটিউট অব এনার্জি এন্ড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের আবু সায়েদ আরেফিন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি তানভীর রেজা ও ফারদীন শাহ আজমী, সহ-সাধারণ সম্পাদক ফারিয়া আনোয়ারা অধরা ও ঈমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক পৃথিবীরাজ চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবাদুর রহমান, অর্থ সম্পাদক নাজমুস সাকিব নাবিল, যুগ্ম অর্থ সম্পাদক মো. সাফায়েত হোসেন, স্পনসর ব্যবস্থাপনা ও জনসংযোগ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, ডিজাইন ও কনটেন্ট উন্নয়ন সম্পাদক ইকরাম উদ্দিন তালুকদার, লজিস্টিক ব্যবস্থাপনা সম্পাদক মো. রাসেল আহমেদ, প্রকাশনা সম্পাদক ফাহিম রেজা, কার্যালয় ও নথি সংরক্ষণ সম্পাদক মো. মেহেরাজ উদ্দিন খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোহাম্মদ কাউসার মোস্তফা, প্রযুক্তিগত ও ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক নাজবা মালিয়াত হোসেন এবং আলোকচিত্র সম্পাদক মুনতাহা তাসনিম চৌধুরী।
নবনির্বাচিত সভাপতি মুসফিকুর রহমান বলেন,
"এসসিবিএ এর সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াকে আমি একটি বড় দায়িত্ব ও সুযোগ হিসেবে দেখছি। শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত উন্নয়নে কাজ করে এসসিবিএ-কে আরও কার্যকর ও সমৃদ্ধ একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ করে শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে শিক্ষার্থীদের সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) ও ব্যবসায়িক খাতের জন্য আরও দক্ষ ও শিল্পক্ষেত্র-উপযোগী করে তোলাই হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। নতুন কমিটির সবাইকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা আরও কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করব।"