সামালা-নিশাতের নেতৃত্বে আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপের নতুন কমিটি ঘোষণা

অনুরাশা রাফানাঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্তর্জাতিক প্রযুক্তি পেশাজীবীদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) চুয়েট উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপের বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৭ আগস্ট (শুক্রবার) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের আইটি বিজনেস ইনকিউবেটরের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক্স কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামালা শাওলিন এবং একই বর্ষের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন কৌশল বিভাগের নিশাত সায়েরা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চিন্ময়ী পল। সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে মৌমিতা বড়ুয়া, সহ-সভাপতি (কারিগরি) হিসেবে কাজী নাবিলা রাইসা, সহ-সভাপতি (কার্যক্রম) হিসেবে দেবারতি চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুবাহ মাইশা স্নেহা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌস ছোয়া, কোষাধ্যক্ষ হিসেবে কিশোয়ার সুলতানা এবং রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হিসেবে বনশ্রী তালুকদার তন্দ্রা নির্বাচিত হয়েছেন।

কর্মসূচি সমন্বয়ক হিসেবে নাদিয়া নাজ নাইমা ও আনিকা তাহসিন পৃথি, ওয়েবমাস্টার হিসেবে সাবাবা তামান্না, ডিজাইন লিড হিসেবে অনুরাশা রাফানা, সোশ্যাল লিড হিসেবে দেবস্মিতা রায়, গবেষণা সমন্বয়ক হিসেবে লাইবা তাবাসসুম, সদস্যপদ উন্নয়ন সমন্বয়ক হিসেবে জান্নাতুন সিদ্দিকা এমা ও মৌমিতা দত্ত প্রিয়া এবং শিক্ষার্থী কার্যক্রম সমন্বয়ক হিসেবে আতিয়া জয়নবা লিরা নিযুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইইই চুয়েট স্টুডেন্ট শাখার উপদেষ্টা অধ্যাপক ড. মেহেদি হাসান চৌধুরী। সেইসাথে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, অধ্যাপক ড. নিপু কুমার দাস, অধ্যাপক ড. মো. ইশতিয়াক রেজা ও লেকচারার আজমল আহমেদ।  এছাড়া উপস্থিত ছিলেন  কমিটির পূর্ববর্তী সভাপতি উম্মে মাবরুরা উমামা এবং সহ সভাপতি(প্রশাসন) তাসফিয়া ইসলাম।

নবগঠিত কমিটির সভাপতি সামালা শাওলিন বলেন, “আইইইই চুয়েট উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপ স্টুডেন্ট ব্রাঞ্চ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও স্বনামধন্য একটি শিক্ষার্থী সংগঠন। অ্যাফিনিটি গ্রুপ হিসেবে যাত্রা শুরু করেও বিগত কার্যনির্বাহী কমিটির সময়ে জাতীয় পর্যায়ের সফল আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠান, প্রতিযোগিতা ও কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা ও পরিশ্রমের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছি; যার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশে কার্যরত সকল আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপের মধ্যে “ডব্লিউআইই আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাফিনিটি গ্রুপ অ্যাওয়ার্ড ২০২৫” (অনরেবল মেনশন) অর্জন এবং আইইইই-এর পক্ষ থেকে আন্তর্জাতিক তহবিল লাভ আমাদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার গর্বিত স্বীকৃতি। এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়াই এখন আমাদের দায়িত্ব। স্বল্পসময়ের এই দায়িত্বকালে আমরা প্রত্যেকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে নতুন স্বপ্ন ও প্রত্যয়ে একসঙ্গে আরও দূর এগিয়ে যাব এটাই আমার প্রত্যাশা, ইনশাআল্লাহ।”