চুয়েট অটোমোটিভ ও মোবিলিটি সোসাইটির নতুন নেতৃত্বে রাতুল ও সাকিব

গোলাম মোস্তফা তানিম:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অটোমোটিভ ও মোবিলিটি সোসাইটির ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম মোর্শেদ রাতুল এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ও ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রধান ও চুয়েট অটোমোটিভ ও মোবিলিটি সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির  প্রধান মডারেটর ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. আফনান হাসান,মডারেটর ও যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক প্রতীক চন্দ্র ঘোষ।

২৪ সদস্যবিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি (প্রশাসন) ইকরাম উদ্দিন তালুকদার, সহ-সভাপতি (পরিচালনা) এস এম ফাহিম শাহরিয়ার, সহ-সভাপতি (কারিগরি) সোহাগ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) সাজিদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক (কার্যক্রম) সাজিদুর রহমান নুপম, কোষাধ্যক্ষ সাদিয়া আক্তার, যুগ্ম কোষাধ্যক্ষ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোস্তফা খালিদ বিন শামস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম ও সাজ্জাদুল ইসলাম, কারিগরি সম্পাদক মো. আব্দুল্লাহ শাহরিয়ার, যুগ্ম কারিগরি সম্পাদক মো. রেজওয়ানুল আবেদীন, দপ্তর সম্পাদক জান্নাতুল মাওয়া, যুগ্ম দপ্তর সম্পাদক আহনাফ মুজিব মাহিসহ আরও অনেকে।

এ ছাড়া সংগঠনের অধীন পরিচালিত ফরমুলা রেসিং কার টিম ‘বিজয় ৭১’-এর নতুন কমিটিও একই সঙ্গে ঘোষণা করা হয়। এতে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন মো. রেজওয়ানুল আবেদীন, প্রধান কারিগরি কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন উমর ফারুক, দল সমন্বয়কারীর দায়িত্বে আছেন মো. আব্দুল্লাহ শাহরিয়ার, বিপণন ও ব্যবস্থাপনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম ফাহিম শাহরিয়ার, ব্যবসা প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফসান রশিদ চৌধুরী এবং অর্থ ও পৃষ্ঠপোষকতা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সোহাগ তালুকদার। দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম মোর্শেদ রাতুল, সাকিব হাসান, সাদিয়া আক্তার, মোস্তফা খালিদ বিন শামস  ও সাজিদুর রহমান নুপম। এছাড়া দলের সদস্য হিসেবে রয়েছেন অর্চিতা দাশ গুপ্ত, সাদিয়া আমিন নিসাত, সাজ্জাদুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, আহনাফ মুজিব মাহি, ফারদিন হাসান নিলয়, মুমতাহিনা খান এবং জান্নাতুল মাওয়া।

নবনির্বাচিত সভাপতি গোলাম মোর্শেদ রাতুল তাঁর বক্তব্যে বলেন, “২০২১ সালে শিক্ষার্থীদের মধ্যে অটোমোটিভ ও মোবিলিটি প্রকৌশলে ব্যবহারিক জ্ঞান ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তোলার উদ্দেশ্যে চুয়েট অটোমোটিভ ও মোবিলিটি সোসাইটির যাত্রা শুরু হয়েছিল। সভাপতি হিসেবে সেই লক্ষ্যকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নেওয়াই থাকবে আমার প্রধান অঙ্গীকার। কর্মশালা, শিল্প-সংযোগ, নতুন সদস্যদের সুচারুভাবে অন্তর্ভুক্তি এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে আমরা কাজ করে যাব। পাশাপাশি ‘বিজয় ৭১’সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়নে সর্বোচ্চ মনোযোগ দিয়ে সংগঠনটিকে একটি সক্রিয় ও ফলপ্রসূ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমাদের অগ্রাধিকার।”

সাধারণ সম্পাদক সাকিব হাসান তাঁর বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হবে সংগঠনটিকে আরও সক্রিয় ও উদ্ভাবনী একটি মঞ্চ হিসেবে গড়ে তোলা। হাতে-কলমে প্রকল্প, কর্মশালা, শিল্প-সংযোগ এবং জাতীয় পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে সদস্যদের দক্ষতা উন্নয়নে আমরা কাজ করব। পাশাপাশি আমাদের স্বপ্নের প্রকল্প ‘বিজয় ৭১’-এর উন্নয়ন ও বাস্তবায়নেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”