চুয়েটনিউজ২৪.ডেস্ক:
বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা কর্তৃক আয়োজিত ভাষা দিবস ও স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) ভবনের তৃতীয় তলায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।
ভাষা দিবস কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা হলেন রিফা সাবিহা, ইয়ামুন হাসান, মাহমুদা নাহিয়ান, মো: আয়াত ইবনে রশিদ, সাদিয়া জাহান সূচনা ও খাইফা খলিল সারা। স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা হলেন হুজায়ফা তাহসিন, নিবেদিতা দাস, শওকাতুল ইসলাম লোবন, নাবিলা তাবাসসুম, নিহারিকা পাল চৌধুরী ও মুরশীদা ভূঁইয়া তুলি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখার সভাপতি গোলাম মোস্তফা তানিম। তিনি বলেন, “আজকের এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আমাদের সংগঠনের জন্য একটি আনন্দের মুহূর্ত। ভাষা দিবস ও স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলোকে কেন্দ্র করে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যাতে শিক্ষার্থীরা নিজেদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আরও সচেতন হতে পারে। বিজয়ী প্রতিযোগীদের আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরও ধন্যবাদ জানাই। বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা ভবিষ্যতেও এ ধরনের মেধা বিকাশমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখার সম্পাদক লাইবা তাবাসসুম, সাংগঠনিক সম্পাদক নিকন দত্ত, অর্থ সম্পাদক মাইনুল হোসেন মাহীন এবং অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। চুয়েট শাখাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক ও মেধা বিকাশমূলক কর্মসূচি সফলভাবে পরিচালনা করে আসছে।