চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ১০ নভেম্বর “১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৫” এর জন্য শিক্ষার্থী বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ ৪ নভেম্বর (মঙ্গলবার) এ প্রতিযোগিতার চুয়েট সভাপতি অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় আগামী ১০ নভেম্বর বিকাল ২টা ৩০ থেকে ৩টা ৩০ পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা আঞ্চলিক পর্বে চুয়েটের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের ৮ নভেম্বর এর মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এর জন্য আবেদন লিংক: https: //shorturl.at/4L25L
আয়োজকরা জানান, এবারের অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব দেশের মোট আটটি অঞ্চলে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতাটি আগামী ২৮ নভেম্বর ২০২৫ তারিখে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন (AUW) এ অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা চট্টগ্রাম অঞ্চলের হয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় থাকবে চারটি মূল ক্ষেত্র: বীজগণিত, বিশ্লেষণ, বিশ্লেষণাত্মক জ্যামিতি, সমাবেশিকী।