তিন বছর পর চুয়েটে আয়োজিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ‌

মোহাম্মদ ইয়াসির আফনানঃ

প্রায় ৩ বছর পর আবারো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেইস সলভিং প্রতিযোগিতা হাল্ট প্রাইজ।

টেকশই উন্নয়ন মাত্রা (এসডিজি) এর লক্ষ্যমাত্রার উপর আয়োজিত এ প্রতিযোগিতাটি চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।ক্যাম্পাস পর্যায়ে প্রতিযোগিতা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রাথমিকভাবে কিছু সংখ্যক দল নির্বাচিত করা হবে। নির্বাচিত দলগুলো থেকে চূড়ান্ত ধাপে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য দল নির্বাচন করা হবে। প্রতিটি দলে থাকতে পারবে ৩-৫ জন সদস্য।

হাল্ট প্রাইজের প্রকাশিত পোস্টার

হাল্ট প্রাইজের ক্যাম্পাস পরিচালক অনুরাগ নন্দী বলেন, হাল্ট প্রাইজ এর মত প্রতিযোগিতা ইঞ্জিনিয়ারদের উদ্যোক্তা হতে উৎসাহিত করে তুলে। আমার বিশ্বাস এই প্রতিযোগিতার মাধ্যমে এমন সব আইডিয়া বের হয়ে আসবে যা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ের বিজয়ী দল পাবে ১০ লক্ষ ডলার। ২০২০ সালে সর্বশেষ প্রতিযোগিতাটি চুয়েটে আয়োজিত হয়।