মনির হোসেন:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১৭ জানুয়ারি শুক্রবার থেকে অঞ্চলভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। আগামী ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুক্রবার সকাল ৯টায় রংপুর রেঞ্জার এবং সিলেট সোলজায়ার্সের মধ্যবর্তী ম্যাচটির মাধ্যমে টুর্নামেন্টটি শুরু হবে। একই দিন দুপুর আড়াইটায় ময়মনসিংহ এবং ঢাকার মধ্যবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পুরো টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে- রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী।
৫টি করে দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রতিটি খেলা ১৫ ওভারে সম্পন্ন হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ ২টি করে দল সেমিফাইনালে অংশগ্রহণ করবে।
খেলোয়ারদের জন্য পুরুষ্কার হিসেবে প্রতিটি ম্যাচে থাকবে ম্যান অফ দ্যা ম্যাচ এবং টুর্নামেন্ট শেষে থাকবে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকের পুরুষ্কার।
টুর্নামেন্টটির রেডিও পার্টনার হিসেবে থাকবে রেডিও চুয়েট এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকবে চুয়েট সাংবাদিক সমিতি।
তাং: ১৬/০১/২০২০
