চুয়েট এএসএমই স্টুডেন্ট চ্যাপ্টা রের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অনুষ্ঠিত

তানবির আহমেদঃ

বাস্তব ও প্রায়োগিক জ্ঞান ছাড়া প্রকৌশল বিদ্যা অপরিপূর্ণ। প্রায়োগিক জ্ঞানের মাধ্যমে প্রকৌশল বিদ্যাকে পরিপূর্ণ ও উৎকর্ষ করার লক্ষ্যে গত ২৭ আগস্ট ২০২২ (শনিবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের গবেষণা-ধর্মী সংগঠন আমেরিকান সোসাইটি অব ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার (এএসএমই) চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার এর আয়োজনে ট্রান্সকম বেভারেজ লিমিটেড-প্যাপসিকোতে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ভিজিটে যন্ত্রকৌশল বিভাগের প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানের জন্য তাদের সাথে ছিলেন ম্যাকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দিন আহমেদ এবং যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক রাধেশ্যাম নাথ যিশু।

এএসএমই-চুয়েট স্টুডেন্টস চ্যাপ্টারের সভাপতি জয় বর্মন সাগর বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তবসম্মত জ্ঞান অর্জন অতীব গুরুত্বপূর্ণ বিষয় । এটি মাথায় রেখে এএসএমই-চুয়েট চ্যাপ্টার বরাবরই কাজ করে। তারই লক্ষ্যে আমাদের এই আয়োজন। এই আন্তর্জাতিক চ্যাপ্টার ভবিষ্যতেও এমন আরও শিক্ষা সহায়ক কাজে সর্বদা নিয়োজিত থাকবে।