চুয়েটে ছাত্র ইউনিয়নের সম্মেলন ও নবীন বরণ অনুষ্ঠিত

Bangladesh Student Union

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র ইউনিয়ন সংসদের নবীন বরণ ও সম্মেলন গতকাল ২৪ মার্চ বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চুয়েট ছাত্র ইউনিয়ন কাউন্সিল অধিবেশন, আলোকচিত্র ও কার্টুন প্রদর্শনী, নবীন বরণ ও কনসার্টের আয়োজন করে।

সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন লেখক রমা চৌধুরী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকি আক্তার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, অগাস্ট ছাত্র আন্দোলনের নেতা মানবেন্দ্র দেব, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কান্তি বৈষ্ণব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি নোবেল ও কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব। বিকেলে কাউন্সিল অধিবেশনে অটল ভৌমিককে সভাপতি ও রায়হান রোমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে চুয়েট ছাত্র ইউনিয়ন সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়। সন্ধ্যায় নবীনবরণ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী এবং সন্ধ্যায় একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে অংশ নেয় ব্যান্ডদল সহজিয়া, ড. এসজি ও পোর্ট মেট।

তারিখ: ২৫.৩.১৬