চুয়েট চলচ্চিত্র সংসদের নতুন কমিটি ঘোষনা

এস এম মুয়ায হুসাইনঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘চুয়েট চলচ্চিত্র সংসদ’ এর ২০১৯-২০ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১শে জুলাই (বুধবার) ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী কাজি ইকতিয়ার রেজা রিয়ন এবং সাধারণ সম্পাদক কম্পিউটার কৌশল বিভাগের এহতেশাম পান্থ।

এছাড়া সহ-সভাপতি হিসেবে আছেন ফাহাদ আরেফিন সাকিব, ফারাহ খান বাঁধন ও শাহরিয়ার শিকদার সাকিব। এদিকে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আজমাইন মাহতাব চৌধুরী, মৌমিতা রয় রিমি, অভিশেখ অভি এবং শাহরিন কেয়া।

সাংগঠনিক সম্পাদক ইফানুল হক ইফতি ও সহ-সাংগঠনিক সম্পাদক রিদোয়ান হায়দার,শুভদ্র বড়ুয়া,ওয়াসিফ রাশেদ। কমিটিতে আরোও রয়েছেন উৎসব আয়োজন সম্পাদক আসিফ রিয়াসাত এবং সহ-উৎসব আয়োজন সম্পাদক ফাহিম তন্ময়।

এছাড়া অর্থ সম্পাদক নেয়ামত তারিক পিয়াশ, সহকারী অর্থ-সম্পাদক জামিনুর রহমান সাম্য, আননূর আফসিন প্রিয়তি; চলচ্চিত্র বিজ্ঞান বিষয়ক সম্পাদক রাহুল বিশ্বাষ ও সহকারী চলচ্চিত্র বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহির ফয়সাল রাহাত; অফিস সম্পাদক রাহিমুল পিয়াল ও সহকারী অফিস সম্পাদক ইমদাদুল হক পিয়াল।

কমিটির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি বলেন, চলচ্চিত্র আমাদের সংস্কৃতির অন্যতম বড় মাধ্যম।চুয়েট চলচ্চিত্র সংসদ এর মাধ্যমে ক্যাম্পাসে শুদ্ধ সংস্কৃতি চর্চাকে আরো বেগবান করার লক্ষ্য নিয়ে আমরা প্রত্যয়ী।

তারিখঃ ৩১.০৭.২০১৯