সাঈদ চৌধুরীঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ “দৈনন্দিন জীবনে পানি ও স্যানিটেশন অভিযোজন এবং হাইজিন ইস্যু” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ (সিইএসইআর) এর উদ্যোগে এটির আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । এতে বিশেষ অতিথি ছিলেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক সজল চন্দ্র বনিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইএসইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম।
কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবংঅধ্যাপক ড. আসিফুল হক, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশের ম্যানেজার মো. আব্দুস সামাদ ও সিইএসইআর-এর গবেষণা প্রভাষক মো. বশিরুল ইসলাম।কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।