গ্রামীণফোন ‘ফ্রেন্ডশিপ ডে’র গান পরিবেশনায় চুয়েট শিক্ষার্থীরা

সাঈদ চৌধুরীঃ

‘ফ্রেন্ডশিপ ডে’ উপলক্ষে গ্রামীণফোন আয়োজিত অনলাইন গান পরিবেশনায় জনপ্রিয় শিল্পীদের সাথে একই মঞ্চে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

সম্প্রতি গ্রামীণফোন আয়োজিত ‘ফ্রেন্ডশিপ ডে’ উপলক্ষে অনলাইনে ‘বন্ধু’ গানটি দেশের ১২ টি বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী মিলে পরিবেশনা করে। এতে মূল পরিবেশনায় ছিলেন জনপ্রিয় দুজন সংগীতশিল্পী তপু ও রাফা। গানটিতে গলা মিলিয়েছে চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির সদস্যরাও। তারা হলেন ২০১৭-১৮শিক্ষাবর্ষের সৌরভ দে, শেমন্তি বড়ুয়া, শাহরিয়ার রিয়াদ । ২০১৮-১৯শিক্ষাবর্ষ থেকে অংশগ্রহণ করেন ফারহান আনিস, ফৌজিয়া আফরোজ বুশরা, ইমরান হোসাইন,শুভাশিস নাথ হৃদয়। এছাড়া ২০১৯-২০শিক্ষাবর্ষের আবদুল্লাহ আরশাদ, মানতাকা জুন্নুরাইন আদ্রিত, আবদুল্লাহ আল নোমান,অদিতি রায়,নওরিন তাবাসসুম অর্পিতা, ইশতিয়াক চৌধুরী , সুমাইয়া নাফিস রাফা, সামিন সালসাবিল, ফারহানা রহমান উপমা, ফারজিয়া রাফা অংশগ্রহণ করেন।

দেশের সামগ্রিক পরিস্থিতিতে লকডাউনের কারণে বন্ধুদের কাছে পাওয়া হয়না বহুদিন, কিন্তু এই গানটি পুরো ফেসবুক জুড়ে সবাইকে বন্ধুদের সেই স্মৃতি আর আবেগঘন মূহুর্তকে যেন আবারো স্মরণ করে দিয়েছে। গানটির চমৎকার পরিবেশনায় সবাই যেন কিছু মুহুর্তের জন্যে হারিয়ে গিয়েছিল বন্ধুদের সাথে হাসি-ঠাট্টা- গানে। চুয়েটের পাশাপাশি এই গান পরিবেশনায় আরো অংশগ্রহণ করেছিলো: বুয়েট, রুয়েট, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,ঢাকা বিশ্ববিদ্যালয় , ব্র‍্যাক ইউনিভার্সিটি , ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল।

উল্লেখ্য, ফ্রেন্ডশিপ ডে উপলক্ষ্যে করা জনপ্রিয় এই গানটি ফেসবুকে শেয়ারের ঝড় তুলে ইতিমধ্যে ৪০ লক্ষ ভিউ ছাড়িয়েছে।