
চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রোবটিক চর্চা ও গবেষণামূলক সংগঠন রোবো মেকাট্রনিক্স এ্যাসোসিয়েশনের (আরএমএ) ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮শে জুলাই (সোমবার) বিশ্ববিদ্যালয়ের আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস ভবনে সভাটি অনুষ্ঠিত হয় । এতে সংগঠনটির ২০২৫-২৬ মেয়াদের কার্যকর কমিটি ঘোষণা করা হয়েছে ।
১৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিএম ফয়সাল তাইসির এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য বড়ুয়া। এছাড়াও কমিটিতে সহ- সভাপতি হিসেবে জাবের আহসান ভুঁইয়া, মিনহাজুল ইসলাম মাহদি ও মতিউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: আশরাফুল আলম তামিম দায়িত্ব লাভ করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ড. সজল চন্দ্র বণিক, তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা পরিষদের চিফ মডারেটর ড. কাজী দেলোয়ার হোসেন এবং যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা ড. জামাল উদ্দীন আহমেদ ।
নবগঠিত কমিটির সভাপতি জিএম ফয়সাল তাইসির বলেন,
চুয়েটে ভর্তি হওয়ার পর আমার আরএমএ এর সাথে যাত্রা শুরু হয় একটি রোবো সকার রোবট বানানোর মাধ্যমে। তারপর একের পর এক প্রতিযোগিতা, অনেকগুলো প্রজেক্ট — এই সব কিছুর পেছনে ছিল আরএমএ এবং এর অ্যালামনাইদের অবদান।তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এখন যখন ক্লাবের জন্য কিছু দেওয়ার সুযোগ পেয়েছি, আমার ইচ্ছা একটি লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে জুনিয়ররা শেখার পাশাপাশি নতুন নতুন প্রজেক্টে কাজ করবে, উৎসাহ পাবে এবং নিজেদের আইডিয়া নিয়ে এগিয়ে আসবে।”