চুয়েটে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২১ অক্টোবর (মঙ্গলবার) পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (ﷺ) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর “ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা”।চুয়েটের বাস্কেটবল গ্রাউন্ডে আসরের নামাজের পর শুরু হয় এই আয়োজন, যা সার্বিকভাবে পরিচালনা করেছে ”সোসাইটি অফ ইসলামিক থট অ্যান্ড কালচার, চুয়েট ”। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।আয়োজনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. জিয়াউল হক।

আয়োজনে পবিত্র নবী করিম (ﷺ)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, হামদ, না’ত, দরূদ ও সালাম পরিবেশনার মাধ্যমে এক আধ্যাত্মিক আবহ সৃষ্টি হয়। দেশের প্রখ্যাত নাতখাঁদের কণ্ঠে হৃদয়স্পর্শী পরিবেশনায় মুখরিত হয় চুয়েট প্রাঙ্গণ।

মঞ্চে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেন,”আল্লাহ তায়ালা এর নিকট আমাদের কৃতকর্ম গ্রহণযোগ্য হলে,তিনি আমাদেরকে বেহেশতে সম্মানিত করবেন। এজন্য তিনি আদর্শ হিসেবে কৃতকাজকে অনুসরণ করার জন্য প্রেরণ করেছেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) কে। আমাদের প্রাত্যহিক জীবনে উচিত উনার আদর্শকে অনুসরণ করা। আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত থেকে রাসুল (স.) এর আদর্শ সম্পর্কে আরো গভীরভাবে জেনেছে,তাদের মাধ্যমে এটা আরো ছড়িয়ে পড়বে বলে আমি মনে করি”। এছাড়াও তিনি উক্ত অয়োজন সফল করার পেছেনে যারা আন্তরিকভাবে কাজ করেছেন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন।

আয়োজক কমিটির সদস্য এর মধ্য থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ কাউসার মোস্তফা চুয়েটনিউজ২৪ কে জানান “দীর্ঘ সময়ের ক্লাস ও ল্যাবের ক্লান্তি কাটানো ও আত্মিক প্রশান্তি খোঁজে ইসলামকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন। দীর্ঘ ওয়াজ এর তুলনায় আমরা না’ত ও গজল পরিবেশন করে বেছে নিয়েছি। এতে করে নিজেদের ভেতরের ঈমানি আলোকে আরো উজ্জ্বল ও প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর ইশককে হৃদয়ে আরও দৃঢ়ভাবে ধারণ করা যাবে।”

শিক্ষার্থীদের উপস্থিতি, ধর্মীয় আবেগ ও নবীপ্রেমে উজ্জীবিত এই আয়োজন দর্শক-শ্রোতাদের মাঝে এনে দেয় গভীর আত্মিক প্রশান্তি।