চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
এমআইটির আদলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিযোগিতা “চুয়েট ইন্টিগ্রেশন বি” এর বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর (শুক্রবার) চুয়েট শ্রোডিঙ্গার সোসাইটির আয়োজনে সফলভাবে সম্পন্ন হয় প্রতিযোগিতাটির প্রথম ধাপ।
চুয়েটের ইএমই বিল্ডিংয়ে অনুষ্ঠিত হওয়া এ প্রতিযোগিতায় বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে সেরাদের নির্বাচিত করা হয় পরবর্তী পর্যায়ের জন্য। যেখানে প্রায় ১৭০ জন প্রতিযোগীর মধ্য থেকে সেরা ১৬ জনকে নির্বাচিত করা হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে সুযোগ উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী রাফিউর রহমান বলেন, অনলাইনে এমআইটি ইন্টিগ্রেশন বি এর ভিডিও দেখেছিলাম। চুয়েটে এসেই এমন ভালো একটা অভিজ্ঞতার সুযোগ হবে ভাবি নি। এমন প্রতিযোগীতা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ।
উক্ত প্রতিযোগীতার প্রধান আয়োজক ও চুয়েট শ্রোডিঙ্গার সোসাইটি এর প্রতিষ্ঠাতা তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী
আফিকুর রহমান আফিক জানান, চুয়েটে এ সংগঠনটি প্রতি বছর ইন্টিগ্রেশন বি আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। এ বছর নতুন ব্যাচকে লক্ষ্য করে প্রতিযোগীতাটি আয়োজন করা হলেও আগামী বছর থেকে আন্তঃ স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, এ প্রতিযোগীতার পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছে ডেল্টা ইমিগ্রেশন ও এসপাইরিং বাংলাদেশ। মিডিয়া পার্টনার হিসেবে থালছ চুয়েটনিউজ২৪। আগামী ২২ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে এর পরবর্তী পর্যায়, যেখানে নির্বাচিত ১৬ জন প্রতিযোগী সরাসরিভাবে একে অপরের বিরুদ্ধে লড়াই করবে।