ফাহিম রেজা :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মহাকাশ ও রোবটিক্স গবেষণাভিত্তিক সংগঠন এন্ড্রোমিডা স্পেস এন্ড রোবটিক্স রিসার্চ অর্গানাইজেশন(এসরো)। গত ২৫শে অক্টোবর বৃহস্পতিবার, নতুন যোগদানকৃত সদস্যদের অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের আইটি বিসনেস ইনকিউবেটরে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রতিবছর নতুন সদস্যদের যুক্ত করা হয় এই সংগঠনে।এরই ধারাবাহিকতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে করা এবারের আয়োজনে সতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের মধ্যে রোবিক্স কিউব সলভ, দুই পর্বের কুইজ কম্পিটিশন , ক্রিপ্টো-পাজেল এবং চাপাবাজী করার খেলা “চাপার জোড়” ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।
ক্লাবে সভাপতি আরেফিন লাবিব বলেন, বেশ প্রাণবন্ত এবং উৎসবমুখর পরিবেশে আমাদের ক্লাবের নবীন মুখদের বরণ করে নিয়েছি আমরা আজকে। আমাদের প্রতিটা মেম্বারের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে প্রায় ১৫০ মানুষের উপস্থিতিতে এই ইভেন্ট সফল হয়। আমি আশা করবো বরণ করে নেয়া নবীন মেম্বাররা আগামীদিনের আরো সম্বৃদ্ধ এসরো গড়ার মূল কারিগর হবে। আমাদের ক্লাবের কাজের বহুমুখীতা এবং স্টেট-অফ দ্য আর্ট প্রজেক্ট ও ইভেন্ট নিয়ে কাজ করা, এই দিকগুলোকে সামনে আরো উন্নত করা হবে আমাদের লক্ষ্য এবং উন্নতমানের প্রজেক্টের মধ্য দিয়ে চুয়েটকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য এসরো প্রতিজ্ঞাবদ্ধ।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মহাকাশ ও রোবটিক্স সংক্রান্ত জ্ঞান ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে আসছে এই সংগঠন।