চুয়েট শিক্ষার্থীদের বাজার তদারকি, ত্রুটিপূর্ণ ওজন মেশিন জব্দ

আসাদুল্লাহ গালিব: 

গত ৫ ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর দেশ সংস্কারের কাজে নেমেছে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে গত ০৮ আগস্ট চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দীন কাচাবাজারে বাজার মনিটরিং এ নামে  চুয়েট শিক্ষার্থীদের একটি দল । সেখানে  বিভিন্ন পণ্য খুচরা ব্যবসায়ীরা নায্যমূল্য বিক্রি করছেন কিনা সেই ব্যাপারেও তদারকী এর পাশাপাশি মুরগির দোকানগুলোতে অভিযান পরিচালনা করে । এতে দুইটি দোকানের ডিজিটাল ওজন মেশিনে প্রতারনার প্রমান পায় তারা। 

এ বিষয়ে চুয়েট শিক্ষার্থী মেরাজ আহমেদ ওহি বলেন, তাদের ডিজিটাল ওয়েট স্কেলে কারচুপির প্রমান মিলেছে। ওয়েট স্কেলে অতিরিক্ত ৪০০-৫০০ গ্রাম বেশি দেখানো হচ্ছিলো, ফলে মুরগি যদি ১ কেজি হয় তাহলে  সেটার দাম নেয়া হচ্ছিলো ১ কেজি ৪০০-৫০০ গ্রাম এর সমপরিমাণ মূল্যের। আমরা দুইটা দোকান থেকে এমন প্রমান সাপেক্ষে দুইটি ডিজিটাল ওয়েট স্কেল জব্দ করি। 

এছাড়াও শিক্ষার্থীরা জানায় তারা বাকিদেরকেও সতর্ক করে দেয়। বহদ্দারহাট ও চকবাজারের মুরগির বাজারগুলোতেও একইভাবে মনিটরিং  করে তাদেরও সর্তক করে দেওয়া হয়।