বড় পর্দায় চুয়েটের বিশ্বকাপ উন্মাদনা

চুয়েট নিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর কেন্দ্রীয় খেলার মাঠে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখার উদ্যোগ নেওয়া হয়েছে ।

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার থেকে বিশ্বকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে বড় পর্দায় দেখানো হবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের সৌজন্যে এ আয়োজন করা হয়েছে।

বিষয়টি চুয়েটনিউজ২৪ কে নিশ্চিত করেছেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক কতৃপক্ষ।