চুয়েটে পিএমই বিভাগের উদ্যেগে শেষবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

 

received_1263253247097913

নাজমুস সাকিবঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর  পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনারিং বিভাগের উদ্যোগে  ‘১১ ব্যাচের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । গত ১৫ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের পিএমই ভবনের সেমিনার রুমে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানের শুরুতে পিএমই বিভাগের সেমিনার রুমের উদ্বোধন করা হয় । সেমিনার রুমের  উদ্বোধন  করেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইন্জিনিয়ারিং বিভাগের  বিভাগীয় প্রধান অতিথি ড. জামাল উদ্দিন আহমেদ । এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক জায়েদ বিন সুলতান , প্রভাষক নাহিন মাহমুদ ও আকিফ হোসাইন খানসহ আর অনেকে  ।

প্রধান অতিথি ড. জামাল উদ্দিন আহমেদ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ,তোমাদের দ্বারাই পিএমই এর ক্ষেত্রগুলো একদিন উজ্জ্বল হবে, দেশ-বিদেশে তোমরা অনেক সুনাম অর্জন করবে । তিনি  আরও জানান  , ল্যাবগুলোতে  নতুন সব যন্ত্র-সামগ্রী সংযুক্ত হচ্ছে ,পরবর্তী ব্যাচ থেকে শিক্ষার্থীরা ল্যাবের সুবিধাগুলো যথার্থভাবে পাবে বলে আমরা আশাবাদী ।

বিদায় অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে , গতকাল সকাল ১১:০০ টায় সহকারী অধ্যাপক জায়েদ বিন সুলতানের সঞ্চালনায়  মার্কারি পোরোসিটি মিটারের উপর এক কর্মশালার আয়োজন করা হয়, । পরে  পিএমই বিভাগের পক্ষ থেকে  দুপুরে এক প্রীতিভোজের ও  আয়োজন করা হয়। প্রীতিভোজে বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর ,রেজিস্টার ,সকল অনুষদের  ডিন ও বিভাগীয়  প্রধানগণ আমন্ত্রিত ছিলেন ।

দিনশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।