চুয়েটে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

16003028_10210244090930354_1161054038343683891_n

চুয়েটনিউজ২৪ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ বিজ্ঞান অলিম্পিয়াড -২০১৭ অনুষ্ঠিত হয়েছে । অলিম্পিয়াডে বিভাগীয় বাছাই পর্বে ২৫ টি স্কুল- কলেজ এর ১৮১ জন প্রতিযোগী অংশ নেয়।
অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. হযরত আলী, বাংলাদেশ একাডেমি অব সাইন্সের প্রতিনিধি ও চুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড . ফারুক-উজ-জামান চৌধুরী , কেন্দ্র সমন্বয়ক চুয়েটের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুর রশীদসহ আরো অনেকে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়েট উপাচার্য বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজনকে সাধুবাদ জানান এবং  তিনি বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও উদ্যোগ গ্রহনের প্রতি আহ্বান জানান ।
উল্লেখ্য বিভাগীয় বাছাই পর্বে থেকে নির্বাচিত ২০ জন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবেন ।