ইউটিউবে যাত্রা শুরু করলো চুয়েটনিউজ২৪.কম

চুয়েটনিউজ২৪ডেস্ক:

ইউটিউবে কার্যক্রম শুরু করলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম চুয়েটনিউজ২৪.কম । ২০২৫ সালের ৭ ডিসেম্বর ইউটিউব যাত্রা শুরু করলেও আজ ১৭ আগস্ট থেকে সক্রিয়ভাবে সংবাদ প্রকাশ এর কার্যক্রম শুরু করে প্ল্যাটফর্মটি।

চুয়েট সাংবাদিক সমিতি পরিচালিত চুয়েটনিউজ২৪.কম এর যাত্রা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে। ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি চুয়েটনিউজ২৪-এর ফেসবুক পেজ তৈরি করা হয়। পরবর্তীতে একই বছরের ২৬ মার্চ www.cuetnews24.com ওয়েবসাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনলাইন নিউজ প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম শুরু করে।

প্রতিষ্ঠার পর থেকেই চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রবাসে অবস্থানরত চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের কাছে চুয়েটনিউজ২৪ ব্যাপক সাড়া ফেলে। দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মটি চুয়েটের ক্যাম্পাস বিষয়ক সংবাদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন, শিক্ষার্থীদের কার্যক্রম ও অর্জন, অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খবর ও ঘটনাবলি তুলে ধরে আসছে।

পাঠকদের চাহিদা ও সময়ের সাথে তাল মিলিয়ে চুয়েটনিউজ২৪.কম-এর কার্যক্রম ও উপস্থাপনায়ও পরিবর্তন এসেছে। ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে প্ল্যাটফর্মটি চুয়েটের বিভিন্ন তথ্য ও সংবাদ দ্রুত পাঠকদের কাছে পৌঁছে দিয়ে আসছে। এখন থেকে ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও ভিডিও সংবাদ ও ওয়েবসাইটে প্রকাশিত সংবাদসমূহ তুলে ধরা হবে।

বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ভিত্তিক হাতেগোনা কয়েকটি সংবাদ মাধ্যম রয়েছে। এর মধ্যে চুয়েটনিউজ২৪.কম অন্যতম পূর্ণাঙ্গ ডিজিটাল সংবাদ মাধ্যম।