চুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “ক্যারিয়ার ফেস্ট ২০২৫”

মোঃ তানভীর আহমাদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) আগামী ৮ ও ৯ আগস্ট চুয়েট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “ক্যারিয়ার ফেস্ট ২০২৫”। বিগত বছরের ধারাবাহিকতায় এইবারও শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা, উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্যোক্তামূলক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এই আয়োজনটি সাজানো হয়েছে।

৮ আগস্ট সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হবে। এরপর আইটি ইনকিউবেটরে অনুষ্ঠিত হবে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব।সকাল ১১টায় শুরু হবে ট্যালেন্ট হান্ট।এরপর দুপুর দুইটায় অনুষ্টিত হবে “সেশন অন হায়ার স্ট্যাডি।অংশগ্রহণকারীরা এই আলোচনায় সভায় বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ,বিশ্ববিদ্যালয় বাছাইয়ের দিকনির্দেশনা পাবেন ।
পরবর্তীতে বিসিএস প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা, বিষয়ভিত্তিক প্রস্তুতিসহ নানা বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনাপর্ব “সেশন অন বিসিএস” এর মাধ্যমে শেষ হবে প্রথমদিনের আয়োজন।

প্রথমদিন শিক্ষার্থীরা দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বিসিএস প্রস্তুতির কৌশল এবং একাডেমিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনা পাবেন।

দ্বিতীয় দিন,৯ আগস্ট সকাল ৯:৩০ টা থেকে শুরু হবে ফেয়ার, যা অনুষ্ঠিত হবে ছাত্র শিক্ষক মিলনায়তন ভবনের দ্বিতীয় তলায়। এতে দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং সেখানে শিক্ষার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন।
একইদিন দুপুর ২টা ৩০ থেকে কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে আরও তিনটি গুরুত্বপূর্ণ সেশন।গবেষণা ভিত্তিক ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ সেশন “রিচার্স ইনসাইট সেশন” এবং নতুন উদ্যোক্তাদের জন্য দিকনির্দেশনামূলক “সেশন অন ইন্টারপ্রোনারশিপ”।

এ সম্পর্কে আয়োজক কমিটির পক্ষ থেকে দিব্য জ্যোতি ঘোষ বলেন,চুয়েট ক্যারিয়ার ফেস্ট -২০২৫ চুয়েটের শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী এবং শিক্ষনীয় ইভেন্ট হতে যাচ্ছে। এবারের ফেস্টে শিক্ষার্থীরা বিসিএস,উচ্চশিক্ষা, উদ্যোক্তা, রিসার্চ বিষয়ক সেমিনার ও সেশনে অংশ নিতে পারবে।পাশাপাশি তারা সিভি ড্রপ এর মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ ও পাবেন।
এবারের ফেস্টে চুয়েট ক্যারিয়ার ক্লাব ট্যালেন্ট হান্ট-২০২৫ নামে একটি ইন্ট্রা চুয়েট কেইস কম্পিটিশন ও আয়োজন করতে যাচ্ছে যার রেজিষ্ট্রেশন চলছে এখন। এখানে শিক্ষার্থীরা বাস্তবধর্মী কেইস সমাধানের মাধ্যমে তাদের মেধা আরো বিকশিত করার সুযোগ পাবে।

পরবর্তীতে সমাপনী অনুষ্টানের মধ্যে দিয়ে শেষ হবে দুইদিনব্যাপী আয়োজিত এই ক্যারিয়ার ফেস্ট।

এই আয়োজনের মাধ্যমে চুয়েট শিক্ষার্থীরা ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে জানার পাশাপাশি বাস্তবজ্ঞান ও সম্পর্ক বৃদ্ধির সুযোগ পাবে।