চুয়েটনিউজ২৪ ডেস্কঃ গতকাল সড়ক দুর্ঘটনায় চুয়েটের দুই শিক্ষার্থী আহত হয়েছেন । আহত দুই শিক্ষার্থী হলেন ১২ ব্যাচের পুরকৌশল বিভাগের সুকান্ত চাকমা এবং ১৩ ব্যাচের কম্পিউটার প্রকৌশল বিভাগের কাউসারুল ইসলাম । গতকাল দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম – কাপ্তাই সংলগ্ন পাহাড়তলি মোড়ে এই দুর্ঘটনা ঘটে । আহত শিক্ষার্থী সুকান্ত জানান , গতকাল সি এন জি করে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে পাহাড়তলি মোড়ে পিছন থেকে অন্য একটি সি এন জি এসে ধাক্কা দেয় । এতে সি এন জি তে আরোহিত যাত্রীদের মধ্যে সুকান্ত এবং কাউসার আহত হয় এবং হাত , পা সহ শরীরের অন্যান্য স্থানে মারাত্তকভাবে জখম হয় । তাদেরকে তাৎক্ষনিক ভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে কাউসারের পায়ের অবস্থার অবনতি হলে তাকে আজ রাতে ঢাকা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয় ।
