শিবিরের আক্রমণে চুয়েট ছাত্রলীগ নেতা আহত

রাজশাহী থেকে চুয়েটনিউজ২৪ প্রতিনিধি মো. আজহারুল ইসলাম:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)  ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক  শামসুর রহমান সবুজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নিজের বাাসার সামনে ইসলামী ছাত্রশিবিরের আক্রমণে আহত হয়েহেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত বছরের সাত নভেম্বর  ছানা, সাঈদ,জনি,জিয়া নামক কতিপয় শিবির কর্মী ২৬নং ওয়ার্ড যুবলীগ শাখায়  যোগদান করে। যোগদানের পরেও তারা  আবারো দল পরিবর্তন করতে থাকে। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগের  এক অনুষ্ঠানে  তারা মঞ্চ ও চেয়ার ভাংচুর করে এমন অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনার  প্রেক্ষিতে সামশুর রহমান সবুজ তাদেরকে যুবলীগ থেকে বহিষ্কারের দাবি জানান। পরে ২৩ আগস্ট ২০১৫ সাধারন সভায়  তাদেরকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১০নভেম্বর রাতে এতে জনি, জিয়া সহ  কতিপয় শিবির কর্মী  সবুজের উপর ক্ষিপ্ত হয়ে ধারলো অস্ত্রসহ আক্রমণ করে পালিয়ে যায়। আহত সবুজকে স্থানীয় এলাকাবাসীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায় । এ ব্যাপারে ওয়ার্ড  যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সুজন বলেন , যাচাই  বাছাই না  করে  এসব   স্বাধীনতা বিপক্ষের  কর্মীদের দলে ঠাঁই দেয়া যাবে না । দলের পরিবেশ ঠিক রাখতে এদের সমূলে বিতাড়িত করতে হবে।

তারিখ: ১৩.১১.২০১৫