চুয়েটনউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর তৃতীয় সমাবর্তন এ বছরের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। অাজ ৮নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবর্তনে ২০১২ সালের ১৫ অক্টোবর থেকে এবছরের ৩০ নভেম্বরের মধ্যে চুয়েট থেকে ডিগ্রিপ্রাপ্তদের সনদ প্রদান করা হবে। সমাবর্তন সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cuet.ac.bd থেকে জানা যাবে। এছাড়াও প্রয়োজনে চুয়েটের রেজিস্ট্রার কার্যালয়ের ‘সমাবর্তন হেল্প ডেস্ক’ ও ইমেইলে controller@cuet.ac.bd বরাবর যোগাযোগ করা যাবে।
তারিখ: ০৮-১১-২০১৫