হাবিব আসলাম :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যয়নরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংগঠন ”চুয়েট রেমিয়ানস অ্যাসোসিয়েশন”এর ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফতেখার সাজিদ সম্রাট এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ও বর্ষের শিক্ষার্থী মো. ইকরাম হোসেন।
এছাড়াও কমিটিতে মনোনীত অন্যরা হলেন- সহ-সভাপতি জুবায়ের রহমান নিবির এবং মো. আবিদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক- মো. আশিকুল আলম আশিক, সহকারী সাধারণ সম্পাদক- রাঘিব আহসান শান্ত, সাংগঠনিক সম্পাদক- আরাফ বিন হক অন্বয়, সাংস্কৃতিক ও প্রচার বিষয়ক সম্পাদক- অর্পন সরকার, অর্থ সম্পাদক- মোহাম্মদ ইশফাক হোসেন সানি, দপ্তর সম্পাদক – মো. মাহতাব ইশমাম প্রমূখ।

গত ৮ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উক্ত কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি এটিএম ফায়েদ রায়হান। সভায় সংগঠনটির উপদেষ্টা এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মডারেটরদের মধ্যে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রভাষক মো. আসিফুর রহমান এবং স্থাপত্যবিদ্যা বিভাগের প্রভাষক মো. নাসিফ সাদমান।
আমন্ত্রিত অতিথিগণ নতুন কমিটিকে এলামনাইদের সাথে আরো গভীর যোগসূত্র স্থাপনের ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে আগামী ১৭ জুন অনুষ্ঠিতব্য গুচ্ছ পদ্ধতিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে চুয়েটে আগমনকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পরিক্ষার্থীদের জন্য বিশেষ ভূমিকা পালন করার আহ্বান জানান।
নতুন কমিটির সাধারণ সম্পাদক ইকরাম হোসেন জানান, “রেমিয়ান হয়ে আমি সব সময়ই গর্বিত। চেষ্টা করবো নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার এবং নবাগত রেমিয়ানদের স্নেহের সাথে আপন করে একসাথে পথ চলার। “
নতুন দায়িত্ব প্রাপ্তি নিয়ে সভাপতি ইফতেখার সাজিদ জানান, “প্রতিবছর চুয়েটে অনেক রেমিয়ান শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসে। তাদের জন্য যতোটা সম্ভব ভালো কিছু করার চেষ্টা করবো। উপযুক্ত দিক নির্দেশনার পাশাপাশি বিভিন্নভাবে তাদেরকে সহযোগীতা করাই আমাদের লক্ষ্য।”