চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক হিমেল

চুয়েট নিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যারিয়ার বিষয়ক সচেতনমূলক সংগঠন চু্য়েট ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা ঘোষণা করা হয়েছে।নতুন এই কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন মোঃ আলী হাসান তুহিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন রায়হান হিমেল।

গত ০৪ জুন (মঙ্গলবার) বিকাল ৫ টায় চুয়েটের পশ্চিম গ্যালারিতে অনুষ্ঠিত চুয়েট ক্যারিয়ার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় উক্ত কমিটি ঘোষণা করা হয়।পাশাপাশি, সংগঠনটির ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আলোচনা করা হয় এবং সাম্প্রতিক কার্যক্রমসমূহ বিশ্লেষণ করা হয় ।

সংগঠনটির নতুন সভাপতি মোঃ আলী হাসান তুহিন বলেন, ” চুয়েট ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসাবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট, উচ্চতর শিক্ষা, বিসিএস প্রস্তুতি, উদ্যোক্তা উন্নয়ন, সফট স্কিল, যোগাযোগ দক্ষতা ইত্যাদি উন্নয়নে কাজ করা। এছাড়াও, আমরা প্রতি বছর ক্যারিয়ার ফেস্ট আয়োজনের মাধ্যমে জব ফেয়ার এবং বিভিন্ন ক্যারিয়ার ওরিয়েন্টেড সেশন করে থাকি এবং সেখানে অন ক্যাম্পাস রিক্রুটমেন্টের ব্যবস্থা হয়ে থাকে।”

উল্লেখ্য, কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো:ইয়াকিন রমিজ এবং মাইশা নাওয়ার, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান আসিফ ,অর্থ বিষয়ক সম্পাদক হামিদুল হক হামিদ।